বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান চৌধুরী (৩৮) মারা গেছেন। এ ঘটনায় আরিফ নামে একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় এলাকা সংলগ্ন হাটহাজারী–নাজিরহাট সড়কে দুর্ঘটনাটি ঘটে।

এমরান চৌধুরী চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম বাড়ির মৃত বাদশা সারাংয়ের ছেলে। তিনি দুই সন্তানের পিতা।

স্থানীয় সূত্র জানায়, রাত ১টার দিকে বুড়িপুকুর পাড়ের একটি চায়ের দোকানে চা খেয়ে এমরান চৌধুরী ও একই এলাকার আরিফ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে পেছন থেকে আসা কাঠবোঝাই একটি চাঁদের গাড়ি (জিপ চট্টগ্রাম খ-২৯৪৪) তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে দুজনই ছিটকে পড়েন। ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে চাঁদের গাড়ির নিচে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে। এমরান চৌধুরীকে নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরিফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. জসিম জানান, রোববার (৭ ডিসেম্বর) বাদে জোহর চারিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এমরানের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন দুর্ঘটনায় একজন নিহতের তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকারী গাড়ি ও চালকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...