সীতাকুণ্ড (চট্টগ্রাম) থেকে মুসলেহ উদ্দীনঃ বাংলাদেশে শিপব্রেকিং ও রিসাইক্লিং খাতকে ঘিরে সামাজিক ও আন্তর্জাতিক স্তরে থাকা নেতিবাচক ধারণা (গুজব) উড়িয়ে দিয়ে গ্রিন শিপইয়ার্ড পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেছেন আমেরিকার রাষ্ট্রদূতের প্রতিনিধি দল।
রোববার ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ড্রাষ্ট্রিজের গ্রিন শিপইয়ার্ড পরিদর্শন শেষে তারা বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের শিপব্রেকিং ও রিসাইক্লিং সক্ষমতা এখন দৃশ্যমান। পজেটিভ ইমেজ গ্লোবালি তুলে ধরতে সরকারের সহযোগিতা প্রয়োজন। এছাড়া বহিবিশ্ব থেকে অর্থায়নের সম্ভাবনা থাকায় নতুন সরকারও এ খাতে গ্লোবালি ইতিবাচক উদ্যোগ নিতে পারে।
পরিদর্শন শেষে আইএমও ও গ্রিন শিপইয়ার্ডের কনসালটেন্ট মোহাম্মদ মাহাবুবুর রহমান তাদেরকে খাতের বাস্তব চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসবিআরএ ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, ফেরদৌস স্টিলের সিইও ফেরদৌস ওয়াহিদসহ অন্যান্য কর্মকর্তা। আমেরিকার প্রতিনিধি দলের মধ্যে ছিলেন এরিক গিলান, রিচার্ড রাসমুসেন, ফিরোজ আহমেদ ও আসিফ আহমেদ।
বাংলাদেশে শিপব্রেকিং ও রিসাইক্লিং খাত আন্তর্জাতিক মানের ধারায় এগিয়ে যাওয়ায় ভবিষ্যতে বিনিয়োগ ও গ্লোবাল পজেটিভিটি বৃদ্ধির আশা করা হচ্ছে।
ফারুক, চট্টলা২৪

