চট্টগ্রামে বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সম্মেলন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার লালদীঘির পাবলিক লাইব্রেরি কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল কবির কচি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব মারুফ হক চৌধুরী মারুফ।
সম্মেলনের সভাপতিত্ব করেন আবুল হোসেন। সার্বিক পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ। সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিন।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলি আব্বাস খান এবং সদস্য সচিব মো. আলমগীর।
সম্মেলনের এক পর্যায়ে প্রধান অতিথি ও প্রধান বক্তার উপস্থিতিতে মোহাম্মদ হানিফকে সভাপতি এবং নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করা হয়।
দোয়া মাহফিল, আলোচনা ও নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শেষ হয়।
ফারুক, চট্টলা২৪

