বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে শিক্ষার্থীকে ‘যৌন নির্যাতন’, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামে ছাত্রকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার নগরীর ইপিজেড থানার আকমল আলী সড়কের একটি মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সাদেকুল ইসলাম (২৪) দারুল আরহাম মাদ্রাসার শিক্ষক; আর ভুক্তভোগী ১৩ বছর কয়সী ওই কিশোর মাদ্রাসাটির শিক্ষার্থী ছিলেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম বলেন, “ছেলেটি মাদ্রাসায় ভর্তি হয়েছে এক বছর হল। বিভিন্ন সময়ে সাদেকুল তাকে ‘যৌন নির্যাতন’ করতেন। গত ১৩ অক্টোবর নির্যাতনের পর ছেলেটি অসুস্থ হয়ে পড়ে।

“তখন সাদেকুল তার বাসায় ফোন করে ছেলেটির বিশ্রামের প্রয়োজন বলে জানায়। পরদিন তাকে বাড়িতে নিয়ে আসার পর ছেলেটি বাসার লোকজনের কাছে ‘যৌন নির্যাতনের’ বিষয়টি জানায়।”

ওই ছাত্রের বাবার অভিযোগের পর মাদ্রাসায় অভিযান চালিয়ে শিক্ষক সাদেকুলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এই র‌্যাব কর্মকর্তা।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...