বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চমেকের পাশে ভাসমান বৃদ্ধের মৃত্যু, মর্গে পাঠালো পুলিশ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেটের বাইরে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক।

তিনি জানান, সকালে হাসপাতালের পূর্ব গেটের দেয়ালের পাশে একজন অসুস্থ ও ভাসমান ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তারা পুলিশকে বিষয়টি জানায়। পরে পাঁচলাইশ থানার চমেক ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পান। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বৃদ্ধ ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় ভাসমান অবস্থায় জীবনযাপন করছিলেন এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক বলেন,
“স্থানীয়দের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ব্যক্তিটির কোনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও আইনগত প্রক্রিয়া চলছে।” পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...