বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে হাটহাজারী কলেজ ময়দানে মঙ্গলবার বাদ আসর এক বিশাল গণদোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের আহ্বানে আয়োজিত এ দোয়া মাহফিলে হাটহাজারী ও বায়েজিদ এলাকার হাজারো মানুষ অংশ নেন। আসর নামাজের পরপরই দোয়া মাহফিল শুরু হয়। এতে রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ দলে দলে ময়দানে সমবেত হন।
মোনাজাতে দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার ভূমিকা স্মরণ করা হয়। তার সুস্থতা, দীর্ঘ হায়াত ও দেশ পরিচালনায় পুনরায় সক্রিয় ভূমিকা পালনের সুযোগ দানের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও কল্যাণকামিতার জন্যও দোয়া করা হয়।
এর আগে শতাধিক হাফেজের কণ্ঠে খতমে কোরআন, শেফা তাসবিহ ও তাহলিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহমুদুল হাসান। সহায়তায় ছিলেন হেফাজতের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মাওলানা শোয়েব আহমদ, মাওলানা আমিন শরীফ, মুফতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা জাফর আহমদসহ বিভিন্ন মাদ্রাসার আলেমরা।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, আবদুল্লাহ আল হারুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত নেতৃবৃন্দ, জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, আবদুল মান্নান দৌলত, অ্যাডভোকেট রিয়াদ উদ্দিন, ইয়াকুব চৌধুরী, আবদুল কাদের জসীমসহ অন্যান্য নেতারা।
এছাড়া উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জাসাস উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফারুক, চট্টলা২৪

