বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

খাতুনগঞ্জে অধিক দামে পেঁয়াজ বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের খাতুনগঞ্জে আমদানিকৃত পেঁয়াজের অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে দুই পাইকারি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, আমদানিকৃত পেঁয়াজ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করায় ‘সততা বাণিজ্যালয়কে’ ৫০ হাজার এবং ‘গ্রামীণ বাণিজ্যালয়কে’ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে অন্যান্য পাইকারদের ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...