বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’: ঢাকা মেডিকেলের পরিচালকের দপ্তর

রাজধানীর বিজয়নগর এলাকায় আজ শুক্রবার বেলা ২টা ২৫ মিনিটে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা গুলি করে গুরুতর আহত করেছে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে। ঘটনার পর তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মোটরসাইকেলে করে আসা দুজন ব্যক্তি হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সময় হাদির পেছনের রিকশায় ছিলেন তাঁর সহযাত্রী মো. রাফি। তিনি বলেন, ‘জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টমুখী ছিলাম। বিজয়নগরে পৌঁছাতেই মোটরসাইকেলে দুজন এসে হাদি ভাইয়ের ওপর গুলি ছুড়ে দেয়। সবকিছু কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায়।’

গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগেই নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলেন শরিফ ওসমান হাদি, যা ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে এসেছে।

এদিকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও সর্বাত্মক তদন্ত চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...