বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হাটহাজারীতে মেডিকেল ক্যাম্প উদ্বোধন, ধানের শীষে ভোটের আহ্বান মীর হেলালের

বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করলে হাটহাজারীর ঘরে ঘরে স্বাস্থ্য ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ। তিনি কৃষক-শ্রমিকসহ মেহনতি মানুষের সর্বস্তরের হাটহাজারীবাসীর প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

শনিবার (১৩ ডিসেম্বর) হাটহাজারীর উদালিয়া মোহছেনা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপির পক্ষকালব্যাপী মানবিক কর্মসূচির অংশ হিসেবে ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপি এ স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করে।

ব্যারিস্টার মীর হেলাল বলেন, তাঁর পিতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ তাঁদের পরিবার সবসময় হাটহাজারীবাসীর কল্যাণে কাজ করে এসেছে। ব্যক্তিগত সামর্থ্য ও রাষ্ট্রীয় ক্ষমতা—উভয়ই জনকল্যাণে উৎসর্গ করার অঙ্গীকার করেন তিনি। রাষ্ট্রীয় দায়িত্ব পেলে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নতুন ও পুরাতন খাল খনন ও সংস্কার, ছোট ও মাঝারি শিল্প স্থাপন, কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং প্রবাসীদের কল্যাণে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। সর্বোপরি হাটহাজারীকে সন্ত্রাসমুক্ত, শান্তি ও সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রহমত উল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও জাসাস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি এবং উপজেলা বিএনপি সদস্য সালাউদ্দিন আলী।

এছাড়া উপস্থিত ছিলেন ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, ধলই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজম মাস্টার, সদস্য সচিব নাসিম মেম্বার, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রবি চৌধুরী, জাসাস হাটহাজারী উপজেলা সভাপতি আবু বকর ছিদ্দিকী সোহেল, জাসাস উপজেলা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...