বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশের ব্যারিকেড ভেঙে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের দিকে ডাকসুর নেতারা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ বিভিন্ন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা ডাকসুর সামনে জড়ো হয়ে স্লোগান দিয়ে কর্মসূচি শুরু করেন। দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি অব্যাহত রেখেছেন ডাকসুর নেতারা।

এ দিন দুপুর ১২টায় কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। তবে অংশগ্রহণকারীরা আসতে সময় লাগায় কর্মসূচি দেরিতে শুরু হয়।

দুপুর ১টা নাগাদ বিক্ষোভকারীরা ডাকসুর সামনে স্লোগান দিতে থাকেন এবং জমায়েত বাড়তে থাকে। জমায়েতে উপস্থিত আছেন ডাকসুর সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি, সমাজসেবা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন হল সংসদ নেতারা।

প্রসঙ্গত, হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেফতার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’দের গ্রেফতারের দাবিতে রবিবার (১৪ ডিসেম্বর) রাতে ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করে ডাকসু।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...