বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় সহযোগী কবিরের সাত দিনের রিমান্ড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার বিকেলে গোয়েন্দা পুলিশ (ডিবি) কবিরকে আদালতে হাজির করে ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখায়। মামলার রহস্য উদঘাটনে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহম্মেদ আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. কাইয়ুম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা, নির্বাচনে আগ্রহী রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি এবং প্রার্থীদের মনোবল দুর্বল করার উদ্দেশ্যে ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার পর কবির আত্মগোপনে চলে যান। তিনি এ মামলার এজাহারনামীয় আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদের ঘনিষ্ঠ সহযোগী।

আবেদনে আরও বলা হয়, মামলার রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে কবিরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যার পর নারায়ণগঞ্জ থেকে কবিরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...