Sunday, 8 November, 2026

চট্টগ্রাম প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, আবৃত্তি, চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব কর্তৃপক্ষ।

এ উপলক্ষ্যে আলোচনা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মো. আরিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর। প্রধান আলোচক ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত, ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, অর্থ সম্পাদক আবুল হাসনাত, কার্যকরি সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, কার্যকরি সদস্য সাইফুল ইসলাম শিল্পী এবং আরিচ আহমেদ শাহ, গ্রীন টিভির সিইও ওয়াহিদ জামান, চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ সহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, যে কোনো জাতির জীবনে তার স্বাধীনতা এবং বিজয় দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রয়েছে স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাস। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর নয় মাসের সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের আজকের দিনটিতে আমাদের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করে। এই দিনে আমরা পেয়েছি সার্বভৌম রাষ্ট্র এবং লাল-সবুজ পতাকা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিবাদের পতনে গণতন্ত্রের নতুন পথযাত্রা শুরু হয়েছে। আজকের দিবসে আমাদের শপথ হোক গণতন্ত্র ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সকলে ঐক্যবদ্ধ থাকা।

অনুষ্ঠানে বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন অগণিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদের আত্মত্যাগের কথা, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব হয়েছিল।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে ক্লাবের সদস্য সন্তানদের আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা শেষে চট্টগ্রামের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে দিবসটির প্রথম প্রহরে চট্টগ্রামের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...