যেখানে চট্টগ্রামের সৌন্দর্য বর্ধন নিয়ে নগরবাসীর প্রশংসায় ভাসছে চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেন, তখনই ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হলো সৌন্দর্য বর্ধন। যা নিয়ে আলোচনা চলছে এলাকাজুড়ে।
জানা যায়, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির প্রবেশমুখ সংলগ্ন নালার উপর বসানো স্লাব দখল করে দোকান বসিয়েছে একটি পক্ষ। তার বিপরীতে রাখা হয়েছে ময়লার স্তূপ। যাতে চলাচলে এলাকাবাসীর মুখ চেপে চলতে হয়।
বিষয়টি দেখে আরাকান হাউসিং সোসাইটি সংলগ্ন মুখ থেকে পুরো নালাকে ঘিরে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করে চট্টগ্রাম সিটি করপোরেশন। সম্প্রতি প্রবেশ মুখে সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে একটি মিনি গার্ডেন করা হয়। যা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে সিটি মেয়র ডা শাহাদাত হোসেন ।
সৌন্দর্য বর্ধনের কাজটি উদ্বোধনের আগেই জামায়াতে ইসলামীর ব্যানার লাগিয়ে ঢেকে দেওয়া হয়েছে মিনি গার্ডেনটি।
১৬ ডিসেম্বর সকালে বাদুরতলা ইউনিট জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে টাঙানো একটি ব্যানার মিনি গার্ডেনের সামনে ঝুলিয়ে দিয়েছে। এতে করে ডেকে গেছে সিটি করপোরেশনের সৌন্দর্য বর্ধনের প্রকল্পটি।
জামায়াতে ইসলামীর এমন কর্মকাণ্ডে হতবাক এলাকাবাসী। তাদের অভিযোগ, এতদিন নালার উপর দোকান বসিয়ে ব্যবসা করেছে। যখন জায়গাটি সৌন্দর্য বর্ধনের আওতায় আনা হয়েছে তখনই ইচ্ছেকৃতভাবে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের জনপ্রিয়তায় ঈর্ষণীয় হয়ে ব্যানার লাগিয়ে ডেকে দেওয়া হয়েছে। ব্যানার লাগানোর আশেপাশে আরো জায়গা থাকলেও সেখানে না লাগিয়ে ওই জায়গায় লাগিয়েছে।
সৌন্দর্য বর্ধনের উদ্যোক্তা সকালে বিষয়টি নজরে এসেছে। সিটি করপোরেশন ও প্রশাসনকে জানানো হয়েছে। বলেন, সকালে বিষয়টি নজরে এসেছে। সিটি করপোরেশন ও প্রশাসনকে জানানো হয়েছে।
নিউজ ডেস্ক, চট্টলা24

