বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতা-কর্মীকে অব্যাহতি

২০১৩ সালের পল্টন ও শাহজাহানপুর থানার পৃথক দুই নাশকতা মামলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৪৫ নেতা-কর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। সকালে মির্জা আব্বাস ও আমানউল্লাহ আমান আদালতে উপস্থিত হয়ে এ মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। পরে আদালত এই মামলার বিষয়বস্তু শুনে তাদের অব্যাহতি দেন।

মির্জা আব্বাস ও আমানুল্লাহ আমানের আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালে মালিবাগ মোড়ের অবৈধভাবে সমাবেশ এবং গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে এনে এ মামলা দায়ের করে পুলিশ। পরবর্তীতে এ মামলায় মির্জা আব্বাসসহ একাধিক নেতা-কর্মী কারাগারে ছিলেন।

এই দুই মামলায় ৪৯ জন আসামি থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই অব্যাহতি পান। এছাড়া বিএনপি নেতা মওদুদ আহমেদ এই মামলার আসামি। তিনি মৃত্যুবরণ করায় এ দুই মামলায় মোট ৪৫ জন আসামি থাকায় সবাইকে অব্যাহতি দেওয়া হয়।

ওমর ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...