বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুই বোট আটক, ২৩ জন গ্রেপ্তার

মায়ানমারে পাচারের সময় সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২৩ জন চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় ১ হাজার ৭৫০ বস্তা সিমেন্ট ও ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বঙ্গোপসাগরে নিয়মিত টহল কার্যক্রম চলাকালে কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে এসব বোট আটক করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানায়, সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নৌবাহিনী নিয়মিত টহল পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মায়ানমারে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্ট পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহল জোরদার করা হয়।

এ সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর থেকে প্রায় ৪৬ নটিক্যাল মাইল দূরে দুটি সন্দেহজনক কাঠের বোট শনাক্ত করে। থামার সংকেত দিলে বোট দুটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ নামের বোট দুটি আটক করা হয়।

তল্লাশিতে বোট দুটিতে থাকা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্টের ১ হাজার ৭৫০ বস্তা এবং ৩২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাকারবারী দলের ২৩ জন সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অধিক মুনাফার আশায় সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী সূত্র আরও জানায়, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...