বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং

আসন্ন জাতীয় নির্বাচন, নিরাপত্তা পরিস্থিতিসহ বাংলাদেশের সামগ্রিক অবস্থা নিয়ে বিদেশি কূটনীতিক ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ব্রিফিং শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং শুরু হয়।

ব্রিফিং করছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। এতে ৩০টির বেশি দেশের কূটনীতিক ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাসহ সামগ্রিক বিষয়গুলো নিয়েই এই ব্রিফিং আয়োজন করা হয়েছে। এ সময় বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা, প্রস্তুতি ও গৃহীত পদক্ষেপ তুলে ধরা হবে। পাশাপাশি তাঁদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন পররাষ্ট্রসচিব।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগের বিষয়টি আন্তর্জাতিক মহলেও আলোচনায় এসেছে। এ কারণে বিদেশি কূটনীতিকদের মধ্যেও বিভিন্ন প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে। এসব বিষয় স্পষ্ট করতেই এই ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে।

ব্রিফিংয়ে নির্বাচনকালীন পরিবেশ, নিরাপত্তা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা এবং সরকারের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...