চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় একটি ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে চকবাজারের তেলিপট্টি রোডে অবস্থিত ওই দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, সকাল ১০টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সকাল ১০টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় ১০ মিনিটের চেষ্টায় সকাল ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে সকাল ১১টা ২৫ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করা হয়।
কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফারুক, চট্টলা২৪

