বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম সমিতি কাতারের উদ্যোগে ‘চাটগাঁইয়া মেজ্জান’ উৎসব

কাতারে বসবাসরত চট্টগ্রামবাসীর ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে চট্টগ্রাম সমিতি কাতারের উদ্যোগে ঐতিহ্যবাহী ‘চাটগাঁইয়া মেজ্জান’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) কাতারের সাহানিয়া আল দোসারি পার্কে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি কাতারের সভাপতি ইসমাঈল মনসুর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।

সংগঠক মো. মহিউদ্দিন কাজল-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতি কাতারের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসাইন, মেজ্জান উদযাপন কমিটির আহ্বায়ক লায়ন এম. মঈন উদ্দীন, সদস্য সচিব মোহাম্মদ ফয়সাল, সহ-সভাপতি মাওলানা জমির উদ্দীন, মোহাম্মদ আলী, কাজী মোহাম্মদ পেয়ারুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. মফিজুর রহমান সামি, ফজল কবির, মোহাম্মদ আমির, এইচ এম শরীফ, মো. এরশাদুল আলম, মো. মাইনুল করিম, সোহেল সিকদার, নাজিম উদ্দীন ভূইয়া, নুরুল মোস্তফা, রিয়াজ রানা, মোরশেদ চৌধুরী, জিন্নাত আরা বেগম, যুগ্ম সম্পাদক প্রকৌশলী মাহাবুব আলম, প্রকৌশলী আমানত হোসেন, ফকরুল ইসলাম, ইকবাল হোসেন খোকন, এটিএম আসাদুজ্জামান বাবলু, নাসের সিদ্দিকী, ইদ্রিস বিষু, মোহাম্মদ আলাউদ্দিন, অর্থ সম্পাদক ইমরান মামুন, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে ঐতিহ্যবাহী চাটগাঁইয়া খাবার পরিবেশনের পাশাপাশি বিভিন্ন খেলাধুলা, চট্টগ্রামের আঞ্চলিক গান পরিবেশন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে প্রায় দেড় হাজার প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে উৎসবটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...