বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী (সিআইপি)

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দলটির নেতা শফিকুল ইসলাম রাহী (সিআইপি)।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে তিনি চন্দনাইশ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।
শফিকুল ইসলাম রাহী চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। এছাড়া রেমিট্যান্স প্রবাহে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক তিনি সিআইপি হিসেবে নির্বাচিত হন।
মনোনয়ন ফর্ম সংগ্রহকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি ও সাহিত্যিক মোহাম্মদ নাছির উদ্দীন, দোহাজারী পৌরসভা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, চন্দনাইশ উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি কাজী ক্বারী মাওলানা মোজাহেরুল কাদের, গাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চন্দনাইশ পৌরসভা বিএনপি নেতা সাংবাদিক খালেদ রায়হানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, দলীয় মনোনয়ন পেলে শফিকুল ইসলাম রাহী এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...