বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে অবৈধ সিএনজি আটকাতে গিয়ে চালকদের হামলা, ট্রাফিক পুলিশের দুই সদস্য আহত

চট্টগ্রামে অবৈধ সিএনজি অটোরিকশা আটকানোকে কেন্দ্র করে চালকদের হামলায় ট্রাফিক পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) সকালে নগরীর শাহ আমানত সেতুর পাশে মইজ্জ্যার টেক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন— ট্রাফিক সার্জেন্ট মো. ইমতিয়াজ ও কনস্টেবল মো. কাউসার।
প্রত্যক্ষদর্শীরা জানান, নম্বর ও কাগজপত্রবিহীন একটি সিএনজি অটোরিকশা আটক করতে গেলে স্থানীয় চালকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে চালকদের সঙ্গে ট্রাফিক পুলিশের সদস্যদের ধস্তাধস্তি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন ট্রাফিক পুলিশ সদস্য চালকের পাশে বসে অটোরিকশাটি নিয়ে যাওয়ার সময় লাঠিসোটা হাতে কয়েকজন ব্যক্তি তাদের ধাওয়া করেন। পরে শাহ আমানত সেতু সড়কে অটোরিকশাটি আটকে ট্রাফিক পুলিশ সদস্যকে টানা-হ্যাঁচড়া করতে দেখা যায়।
এ বিষয়ে নগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগের উপ-কমিশনার কবির আহমেদ বলেন,
“নম্বর ও কাগজপত্রবিহীন যেসব সিএনজি অটোরিকশা চলাচল করে, সেগুলো আটক করতে গেলে চালকরা অনেক সময় বিশৃঙ্খলা সৃষ্টি করেন। সকালে মইজ্জ্যার টেক এলাকায় অবৈধ একটি সিএনজি আটক করার সময় চালকরা সংঘবদ্ধভাবে আমাদের সদস্যদের ওপর হামলা চালায়।”
নগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী) জামাল উদ্দিন চৌধুরী জানান, অবৈধ অটোরিকশা আটকানোকে কেন্দ্র করে চালকরা পুলিশ সদস্যদের নাজেহাল করেন। এতে দুইজন ট্রাফিক পুলিশ সদস্য আহত হন।
হামলার ঘটনার পর মইজ্জ্যার টেক ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অন্তত ১২ জনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন,
“অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...