বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রিজওয়ানা হাসান

গণভোটে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে তবেই দেশে কাঙ্ক্ষিত পরিবর্তনের ধারা সূচিত হবে।
সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন করতে ‘ভোটের গাড়ি’ প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, এবারের গণভোট কোনো আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং এটি একটি ঐতিহাসিক সুযোগ। এর মাধ্যমে দেশ পরিচালনা ও ক্ষমতার ভারসাম্য বিষয়ে জনগণের মতামত প্রতিফলিত হবে। এ লক্ষ্যেই দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে কিছু মহল বেআইনি কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সংঘটিত সহিংসতার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
সংস্কার কার্যক্রম সফল করতে গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততা জরুরি উল্লেখ করে তিনি বলেন, পরিবর্তনের প্রয়োজনীয়তা ও এর ইতিবাচক প্রভাব সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। এ লক্ষ্যে সারা দেশে ১০টি ‘ভোটের গাড়ি’ পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘ভোটের গাড়ি’ প্রচারণার উদ্বোধন করেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...