বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সুষ্ঠু নির্বাচন প্রমাণ করতে চাই: সিইসি

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ব্যর্থতা এবং নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করার দায় সামগ্রিকভাবে নির্বাচন কমিশনের ওপর চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এই অপবাদ থেকে মুক্তি পেতে এবং কমিশনের সক্ষমতা প্রমাণ করতে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত নির্বাচন ব্যবস্থাপনা-বিষয়ক ব্রিফিংয়ের উদ্বোধনী বক্তব্যে সিইসি এসব কথা বলেন। তিনি বলেন, “এই অপবাদ আমরা ঘোচাতে চাই। প্রমাণ করতে চাই, আমরা সঠিক ও সুন্দর নির্বাচন করতে পারি। এটি সম্ভব কেবল আইনের শাসনের মাধ্যমে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আয়োজিত এ ব্রিফিংয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন সিইসি।

আইনের শাসনের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে-কেউ আইনের ঊর্ধ্বে নয়। নির্বাচন সুষ্ঠু করতে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেন তিনি।

প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি আরও বলেন, “আমরা একটি যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। দেশের বর্তমান পরিস্থিতি আপনারা জানেন। এই ক্রান্তিলগ্নে আমাদের ওপর যে দায়িত্ব এসেছে, তা সঠিকভাবে পালন করতে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা জবাবদিহি করতে পারব না।”

নির্বাচন কমিশনের দৃঢ় অবস্থান ও মাঠ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার মাধ্যমেই জনগণের আস্থা ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...