বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জমিয়তে উলামায়ে ইসলামকে চার আসন ছাড়ল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি সংসদীয় আসন ছেড়ে দিয়েছে বিএনপি। মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যে চারটি আসন জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে সেগুলো হলো: সিলেট-৫, ব্রাহ্মণবাড়িয়া-২, নীলফামারী-১ ও নারায়ণগঞ্জ-৪।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক নির্বাচন করবেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী প্রার্থী হবেন।

বিএনপির মহাসচিব বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম একটি সর্বপ্রাচীন রাজনৈতিক দল। সমঝোতার ভিত্তিতে এই চারটি আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। একইভাবে অন্য কোনো আসনে জমিয়তে উলামায়ে ইসলামও প্রার্থী দেবে না। উল্লিখিত চার আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা তাদের নিজস্ব প্রতীক ‘খেজুরগাছ’ মার্কায় নির্বাচন করবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ উভয় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...