বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এলডিপি ছেড়ে বিএনপিতে রেদোয়ান, কুমিল্লা-৭ আসনে প্রার্থী তিনি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে রেদোয়ান আহমেদ পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। রেদোয়ান আহমেদ এলডিপির মহাসচিব ছিলেন।

কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রেদোয়ান আহমেদ নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব।

রেদোয়ান আহমেদ বলেন, ‘আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। বিএনপি তার শরিকদের আসন বণ্টনে ছাড় দেবে-এর সঙ্গে আমি একমত। কিন্তু আমার দলের চেয়ারম্যান অলি আহমেদ বিএনপির এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন। এলডিপির স্থায়ী কমিটির সিংহভাগ সদস্য ও সারা দেশে এলডিপির নেতা-কর্মীরা আমার সঙ্গে একমত পোষণ করেছেন।’

রেদোয়ান আহমেদ বলেন, ‘আমি আশা করি, অলি আহমেদের শুভবুদ্ধির উদয় হবে এবং বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় একমত হবেন। তবে অলি সাহেবে নির্বাচনে আসুক আর না আসুক, আমি বিএনপির সমঝোতায় একমত হয়ে নির্বাচন করব। আমি প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপিতে ছিলাম। সে জন্য আমি আজকে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।’

রেদোয়ান আহমেদ বলেন, ‘আমি ইতিমধ্যে আমার পদত্যাগপত্র চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।’

রেদোয়ান আহমেদ বলেন, এলডিপির অধিকাংশ স্থায়ী কমিটির সদস্য ও সারা দেশে এলডিপির নেতা-কর্মীরা বিএনপিতে যোগ দিয়ে প্রার্থীদের পক্ষে নির্বাচনে কাজ করবেন।

রেদোয়ান আহমেদকে স্বাগত জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাঁকে তিনি অভিনন্দন জানাচ্ছেন। তাঁর এই যোগদান ঘরের ছেলের ঘরে ফিরে আসার মতো। তাঁর যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে।

এই যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...