বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নুরকে সামনে রেখে নতুন হিসাব বিএনপির জোট রাজনীতিতে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট রাজনীতির অংশ হিসেবে সাতটি আসনে নিজস্ব প্রার্থী না দিয়ে শরিক দলগুলোর প্রার্থীদের সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে সমর্থন দেবে দলটি।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, জোট শরিকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে মোট সাতটি আসনে বিএনপি প্রার্থী দেবে না এবং সেখানে শরিক দলগুলোর মনোনীত প্রার্থীদের সমর্থন করবে।

ঘোষণা অনুযায়ী, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর ছাড়াও ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) এর মোস্তফা জামাল হায়দার এবং যশোর-৫ আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে সমর্থন দেবে বিএনপি।

এর আগে ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে রাশেদ খান গণমাধ্যমকে জানান, গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তাকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

রাশেদ খান আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ঝিনাইদহ-৪ আসনে একটি জনসভা করবেন-এই শর্তে তিনি প্রার্থী হতে সম্মত হয়েছেন। বিষয়টি শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোটভিত্তিক এই মনোনয়ন ঘোষণার মাধ্যমে আসন্ন নির্বাচনে বিরোধী জোটের কৌশলগত প্রস্তুতি আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে বিভিন্ন আদর্শ ও দলকে এক ছাতার নিচে এনে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরির প্রচেষ্টা হিসেবে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...