বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নৌবাহিনীর বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা সম্পন্ন

নৌবাহিনীর বাৎসরিক ‘টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা–২০২৫’-এর সমাপনী অনুষ্ঠান বুধবার চট্টগ্রামের এরিয়া টেনিস অ্যান্ড স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। অনুষ্ঠানের শেষে অতিথিরা বিজয়ী ও রানার-আপদের হাতে পুরস্কার তুলে দেন।
নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে এবং বানৌজা ঈসা খানের সার্বিক ব্যবস্থাপনায় সাত দিনব্যাপী এ প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চল, বিএন ফ্লিট এবং ডকইয়ার্ড দলের মোট ৪৮ জন পুরুষ ও ১৪ জন মহিলা কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সমাপনী দিনে টেনিস দ্বৈত (পুরুষ) বিভাগে কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার ও কমডোর আবুল ফজল মুহাম্মদ আহসান উদ্দিন জুটি চ্যাম্পিয়ন হন। টেনিস দ্বৈত (মহিলা) বিভাগে লেফটেন্যান্ট সাদিয়া সুলতানা সাথী ও সাব-লেফটেন্যান্ট সিমব্রী অর্ণি সাংমা জুটি শিরোপা অর্জন করেন।
এছাড়া টেনিস একক ও স্কোয়াশের পুরুষ ও মহিলা বিভাগে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা চ্যাম্পিয়ন ও রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা সস্ত্রীক উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...