বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাউজান-রাঙ্গুনিয়ায় বিএনপির আস্থা চৌধুরী পরিবার

দীর্ঘদিন ধরে একটি মহল কর্তৃক প্রচারিত নানা প্রোপাগান্ডাকে মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণ করে রাউজান ও রাঙ্গুনিয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের দুই সন্তান। তারা হলেন- বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। সম্পর্কে তারা আপন চাচা ও ভাতিজা।
এর আগে উভয়েই বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন। যদিও দীর্ঘদিন ধরে একটি মহল চট্টগ্রাম-৬ (রাউজান) ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে চাচা-ভাতিজার মনোনয়ন নিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছিল। তবে বিএনপির হাইকমান্ড চুলচেরা বিশ্লেষণ, বিভিন্ন সংস্থার জরিপ, জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতা বিবেচনায় নিয়ে অতীতের মতো এবারও এই দুই আসনে চৌধুরী পরিবারের দুই সদস্যের ওপর আস্থা রাখে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। এর আগে প্রাথমিক মনোনয়নপ্রাপ্তির পর গত ১৮ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার কাছ থেকে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সচিব ও কলামিস্ট এম. এ. মাসুদ।

গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরীর চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাউজান ও রাঙ্গুনিয়ায় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা যায়। তারা পরস্পর কোলাকুলি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ প্রকাশ করেন এবং উভয় উপজেলায় বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করেন। একই সঙ্গে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা জুড়েও চৌধুরী পরিবারের সমর্থকদের উচ্ছ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিফলিত হতে দেখা যায়।

উল্লেখ্য, বিএনপির হেভিওয়েট নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে হুম্মাম কাদের চৌধুরী এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পিতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনবার মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...