বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ফটিকছড়িতে আগুনে পুড়লো ২০০ বছরের দোতলা বাড়িসহ ১০ বসতি

চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে প্রায় ২০০ বছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী দোতলা বাড়িসহ অন্তত ১০টি ঘর পুড়ে গেছে। এতে ১০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার দিবাগত গভীর রাতে ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের হালদারকুল এলাকার আনন্দ বাজারসংলগ্ন আরবান আলী সওদাগর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ বাড়িটির একটি অংশে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঐতিহ্যবাহী দোতলা বাড়িটি (হাওয়া খানাসহ) সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি আশপাশের আরও কয়েকটি বসতঘরও আগুনে ভস্মীভূত হয়।

স্থানীয় বাসিন্দা মো. তানজিদ আহমেদ তকি জানান, দোতলা বাড়িটি প্রায় ২০০ বছরের পুরোনো। কথিত আছে, বার্মার রেঙ্গুন শহর থেকে সিদ্ধকৃত সেগুন কাঠ জাহাজে করে এনে লোহার বল্টু দিয়ে জোড়া লাগিয়ে বাড়িটি নির্মাণ করা হয়েছিল। তিনি বলেন, বাড়িটি শুধু একটি বসতঘর নয়, এটি এলাকার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল।

অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি না হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...