আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম উদ্দীন আকাশ।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকার পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরের কাছ থেকে মনোনয়নপত্র ও অঙ্গীকারনামা গ্রহণ করেন নেজাম উদ্দীন।
মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম-১১ নির্বাচনী এলাকায় সাধারণ মানুষ, দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা গেছে।
নেজাম উদ্দীন আকাশ গণঅধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ছাড়াও কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয় সহ-সম্পাদক ও পেশাজীবী অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফারুক, চট্টলা২৪

