বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম-১৬ বাঁশখালীতে গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়ন পেলেন এডভোকেট আরিফুল হক তায়েফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এডভোকেট আরিফুল হক তায়েফ। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র ও প্রত্যয়নপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

শীলকূপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে জন্মগ্রহণকারী তায়েফ আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি ও এল.এল.এম সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বার এট ল (ব্যারিস্টার) হিসেবে অধ্যয়নরত। রাজনীতি ও মানবাধিকার কর্মকাণ্ডের পাশাপাশি চট্টগ্রাম জজ কোর্টে নিয়মিত আইন পেশা পরিচালনা করছেন।

২০১৮ সালের কৌটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তায়েফ। ২০২৪ সালের জুলাই বিপ্লবের একজন প্রথম সারীর সমন্বয়ক ছিলেন তিনি। বর্তমানে গণঅধিকার পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব ও আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফারিুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...