বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন, চূড়ান্ত মনোনয়ন পেলেন আসলাম চৌধুরী

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) সংসদীয় আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে নতুন প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দলটির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে এ আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাসভবনে স্থানীয় বিএনপি নেতা–কর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় আসলাম চৌধুরী তাঁর দলীয় মনোনয়নপত্র প্রদর্শন করেন। এ সময় তিনি সব বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করা হয়েছিল। এরপর তিনি নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান প্রার্থী পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীতাকুণ্ড আসনে আগের প্রার্থী পরিবর্তন করে মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছে।

উল্লেখ্য, ৩ নভেম্বর কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে প্রার্থী ঘোষণার পর আসলাম চৌধুরীর সমর্থকেরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় টায়ারে আগুন জ্বালানোসহ রেলপথ অবরোধের ঘটনাও ঘটে। এসব ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের আসলাম চৌধুরীর অনুসারী কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়। অন্যদিকে, প্রার্থী ঘোষণার পর সালাউদ্দিনের অনুসারীরা আনন্দমিছিল করেন। এরপর থেকে দুই পক্ষ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছিল।

দলীয় সূত্র জানায়, গত ২০ ডিসেম্বর ৩০০ আসনের দলীয় প্রার্থীদের নিয়ে বিএনপির একটি প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আসলাম চৌধুরী অংশ নেন এবং সেদিনই তাঁকে মৌখিকভাবে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। পরবর্তীতে এ বিষয়ে লিখিত মনোনয়নপত্র প্রদান করা হয়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...