বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে তাসনিম জারা উল্লেখ করেন, খিলগাঁওয়ের সন্তান হিসেবে আজীবন নিজের এলাকার মানুষের সেবা করাই তার স্বপ্ন। সংসদ সদস্য হিসেবে দেশের সেবা করার পরিকল্পনা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটের হয়ে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার অঙ্গীকার রক্ষায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি আরও লেখেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার কোনো দলীয় কার্যালয় কিংবা সুসংগঠিত কর্মীবাহিনী থাকবে না। এলাকাবাসীর সমর্থনই হবে তার একমাত্র ভরসা। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয়ে তিনি ভোটারদের সহযোগিতা কামনা করেন।
নির্বাচনি বিধিমালা অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে অংশ নিতে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর প্রয়োজন। আগামীকাল থেকে এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হবে জানিয়ে এলাকাবাসীকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এদিকে, যারা আগে দলীয় প্রার্থী হিসেবে তাকে বিবেচনা করে নির্বাচনি তহবিলে অনুদান দিয়েছিলেন, তাদের প্রতি সম্মান জানিয়ে ডা. তাসনিম জারা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কেউ চাইলে নির্দিষ্ট ফর্ম পূরণ ও ট্রানজেকশন আইডি যাচাইয়ের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় অনুদানের অর্থ ফেরত নিতে পারবেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...