বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদ পুরে প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজন আটক

আদাবরে যুবদল নেতা কুপিয়ে গুরুতর আহত
রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় রাকিব হোসেন বিশাল (নাম প্রকাশিত) গুরুতর আহত হয়েছেন। তিনি আদাবর থানা যুবদল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর থানাধীন টিক্কাপাড়ার জহুরী মহল্লা এলাকায় মিনার মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে রাকিব হোসেন বিশালকে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের এপোলো টিমের ডিউটিরত কর্মকর্তা এসআই শরিফ আহমেদ টহলরত অবস্থায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থল থেকেই নাইম ও রাজিব নামে দুইজনকে আটক করা হয়।
স্থানীয়রা আহত রাকিব হোসেন বিশালকে উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...