বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালী রিকশাচালক শ্রমিক কল্যাণ ইউনিয়নের কমিটি গঠন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা রিকশাচালক শ্রমিক কল্যাণ ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার টাইমবাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে কাজী এমরানুল হক সভাপতি ও মুহাম্মদ জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- কার্যকরী সভাপতি হাফেজ ছিদ্দিক আহমেদ, সহ-সভাপতি মুহাম্মদ নুরুল আমিন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম সাঈদী, অর্থ সম্পাদক মুহাম্মদ সোহেল, সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুব এলাহী, দপ্তর সম্পাদক মুহাম্মদ ওসমান এবং প্রচার সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ছরওয়ার, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ আবদুল আলিম ও মুহাম্মদ জয়নাল।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইছহাক, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল হোসাইন ও সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার। এছাড়া উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা জোবাইর আহমেদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ জালাল উদ্দীন উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মাওলানা শরফুল আমিন চৌধুরী। নবনির্বাচিত এই কমিটি আগামী তিন বছর, অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত সংগঠনের দায়িত্ব পালন করবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...