বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদ ছাড়লেন আলোচিত বিএনপি নেতা লেয়াকত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় তিনি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদুল আলম বরাবর পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. জামশেদুল আলম বলেন, গন্ডামারা ইউপি চেয়ারম্যান লেয়াকত আলী আজ অফিসে এসে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে চেয়ারম্যানসহ লাভজনক পদধারীদের পদত্যাগ করতে হয়।
পদত্যাগপত্র জমা দেওয়ার পর লেয়াকত আলী সাংবাদিকদের বলেন, ‘চেয়ারম্যান পদে থেকে নির্বাচনে প্রার্থী হওয়া যায় না বিধায় পদত্যাগ করেছি। দল আমাকে মনোনয়ন দেয়নি। দল একটি সিদ্ধান্ত নিয়েছে। তবে দলের সিদ্ধান্ত কোরআনও নয়, হাদিসও নয়—যা আমার জন্য বাধ্যতামূলক। জনগণই আমার একমাত্র প্রায়োরিটি।’

তিনি আরও বলেন, ‘দলের দুঃসময়ে আমি তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে ছিলাম। তাঁরাও চান আমি নির্বাচনে অংশ নিই। বাঁশখালীর মানুষের জন্য কাজ করতে চাই। দলের সিদ্ধান্ত দলই নেবে—সেটা আমার দেখার বিষয় নয়। আজ পদত্যাগপত্র জমা দিয়েছি, আগামীকাল মনোনয়নপত্র জমা দেব।’

উল্লেখ্য, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন লেয়াকত আলী। তবে গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনে সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন। পরে গত ২২ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...