দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রুমিন ফারহানাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, সম্প্রতি দলীয় নীতিনির্ধারণী সিদ্ধান্তের বাইরে গিয়ে বিভিন্ন সাংগঠনিক তৎপরতায় অংশ নেওয়ার অভিযোগ ওঠে রুমিন ফারহানার বিরুদ্ধে। এসব অভিযোগ পর্যালোচনার পর কেন্দ্রীয় নেতৃত্ব এই কঠোর সিদ্ধান্ত নেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও বিএনপি এ ধরনের বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখবে।
ফারুক, চট্টলা২৪

