ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় রাত সাড়ে দশটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে।
রাত সাড়ে ৮টা থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা জড়ো হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের বাসভবনের সামনে আসেন। এমন সময় ছাত্রলীগ নিষিদ্ধের প্রজ্ঞাপনের খবরে আনন্দ মিছিল শুরু করেন তাঁরা।
শিক্ষার্থীরা বলেন ‘এই মুহূর্তে খবর এল—ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ‘ছাত্রলীগ গর্তে, শেখ হাসিনা ভারতে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
ভিসি চত্বরের সামনে থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।
গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগকে নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অবশেষে তাদের একটা দাবি পূরণ করল অন্তর্বর্তী সরকার। আনন্দ মিছিল চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তাঁরা জানান, ছাত্রলীগ একটি ‘জঙ্গি’ সংগঠন। এমন কোনো হীন কর্মকাণ্ড নেই, যা তারা করেনি। আমাদের দাবি ছিল, সরকার প্রজ্ঞান জারি করেছে, শিক্ষার্থীদের প্রাণের দাবি মেনে নেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

