স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্বে থাকা সায়েদুর রহমান সাংবাদিকদের জানান, প্রায় এক মাস আগেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
গতকাল রাতে রাষ্ট্রপতি অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন—এ মর্মে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান গত বছরের নভেম্বর মাস থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বিশেষ সহকারীর দায়িত্ব পালন করে আসছিলেন।
উল্লেখ্য, এর আগে গত বুধবার প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) খোদা বকশ চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তারও আগে শিক্ষা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্বে থাকা অধ্যাপক আমিনুল ইসলাম পদত্যাগ করেন।
ফারুক, চট্টলা২৪

