Sunday, 8 November, 2026

খালেদা জিয়ার সম্মানে বিভিন্ন দূতাবাসে পতাকা অর্ধনমিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে এবং রাষ্ট্রীয় শোকের প্রতি সংহতি জানিয়ে ঢাকার বিভিন্ন বিদেশি দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

বুধবার ঢাকার জার্মান দূতাবাস এবং ব্রিটিশ হাইকমিশনে পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করা হয়। ঢাকার ব্রিটিশ হাইক‌মিশ‌ন এক বার্তায় জা‌নি‌য়ে‌ছে, খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের অংশ হি‌সে‌বে ব্রিটিশ হাইক‌মিশ‌নে যুক্তরা‌জ্যের জাতীয় পতাকা অর্ধন‌মিত রাখা হ‌য়ে‌ছে। আমা‌দের ভাবনা তার প‌রিবার (খা‌লেদা জিয়া) এবং বাংলা‌দে‌শের মানু‌ষের স‌ঙ্গে র‌য়ে‌ছে। প্রসঙ্গত, খা‌লেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিনদিনের রাষ্ট্রীয়ভাবে শোক পালন শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার পর্যন্ত এ শোক পালন করা হবে।

এছাড়া, খালেদা জিয়ার জানাজার জন্য বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে আজসহ তিনদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩০ ডিসেম্বর সকা‌লে মারা যান। বুধবার জানাজা শেষে তাকে চন্দ্রিমা উদ্যানে সমাহিত করা হয়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...