Sunday, 8 November, 2026

জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুনতাসির মাহমুদ ও সদস্য সচিব পদে মনোনীত হয়েছেন সামিন রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। কমিটির সুপারিশ করেন জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলম।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এস এম মিনহাজুল আবেদীনকে (সাজিদ) ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে আদনান হোসেন রাফিকে এবং মুখ্য সংগঠক করা হয়েছে শরীফ হোসেনকে।

অফিস আদেশে আগামী সাত কার্যদিবসের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা প্রদান করা হয়েছে।

ফারুক, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...