সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের হাজারীগলি শ্রী শ্রী জয়কালী মন্দির প্রাঙ্গণে হাজারীলেন সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
কোতোয়ালী থানা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রশান্ত কুমার পান্ডের সভাপতিত্বে এবং মন্দিরের পুরোহিত শুভ চক্রবর্তীর সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সৌরভ প্রিয় পাল, মৃদুল কান্তি দে, স্বপন কুমার দে, এডভোকেট শিপন কুমার দে, উজ্জ্বল বরণ বিশ্বাস, শেফালী দত্ত, ঝর্ণা নন্দী, বাবলু চৌধুরী, বিপ্লব চৌধুরী বিল্লু, মিঠুন বৈষ্ণব, মিটুন দাশ, স্বপন ধর, তপন দাশসহ অনেকে।
প্রার্থনা সভায় সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, সাবেক বাণিজ্য সম্পাদক হেলাল চৌধুরী, সেলিম খান ও জসীম উদ্দিন সাগর।
সভায় বক্তারা প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
ফারুক, চট্টলা২৪

