বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে খালেদা জিয়ার স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ছাত্রদল।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বাঁশখালী উপজেলা ছাত্রদলের উদ্যোগে বাঁশখালী গার্লস কলেজের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মারুফ, উপজেলা ছাত্রদল নেতা বেলাল মাহমুদ, মোহাম্মদ তারেক, আতিকুর রহমান, রিয়াজ উদ্দীন তারেক, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল কুদ্দুস খান বুলবুল, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম উদ্দীনসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

কোরআন তিলাওয়াত শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাঁশখালী দারুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহীম।

সভাপতির বক্তব্যে আবদুস সবুর বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। তিনি সবসময় সাধারণ মানুষের কথা ভেবেছেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছেন। তাঁর আদর্শ ধারণ করেই ছাত্রদল আগামীর আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।

প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শ ও রাজনৈতিক আমানত রক্ষা করা ছাত্রদলের নেতাকর্মীদের দায়িত্ব। সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...