বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ক্রাউড ফান্ডিংয়ের অর্থ ফেরত দেবেন না তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারা সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা প্রায় ৪৭ লাখ টাকা ব্যয় করে নির্বাচনী প্রচারণা চালাবেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নির্বাচনের ব্যয় নির্বাহের সম্ভাব্য অর্থের উৎস হিসেবে তিনি এ তথ্য উল্লেখ করেছেন।
হলফনামা অনুযায়ী, তাসনিম জারা জনসাধারণের কাছ থেকে ‘ক্রাউড ফান্ডিং’-এর মাধ্যমে মোট ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ করেছেন। ওই অর্থ নির্বাচনী খরচে ব্যয় করা হবে এবং এই টাকা ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

এনসিপিতে থাকাকালে গত ২২ ডিসেম্বর তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্বাচনি তহবিল গঠনের লক্ষ্যে অনুদান আহ্বান জানান। ঘোষণার মাত্র ২৯ ঘণ্টার মধ্যেই মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমে ওই অর্থ তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা হয়।

হলফনামায় আরও উল্লেখ করা হয়, নির্বাচনী ব্যয় নির্বাহে তিনি নিজের ব্যাংক আমানত ও অন্যান্য আয়ের ২৩ লাখ টাকা এবং ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড ব্যবহারের কথা জানিয়েছেন। বাংলাদেশে চিকিৎসক হিসেবে তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। পাশাপাশি বিদেশি আয় হিসেবে তিনি ৩ হাজার ২০০ পাউন্ড ঘোষণা করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা। সে হিসেবে তাঁর মোট বার্ষিক আয় দাঁড়ায় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী, তাসনিম জারার অস্থাবর সম্পদের মূল্য ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা। তাঁর কোনো স্থাবর সম্পদ নেই। অন্যদিকে তাঁর স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক বিদেশি আয় দেখানো হয়েছে ৩৯ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৫ লাখ ৫ হাজার টাকা।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...