বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমনের চেষ্টায় নৌবাহিনীর হাতে আটক ২৭৩ জন

বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা স্বাধীনতা গোপন সংবাদের ভিত্তিতে সমুদ্রপথে একটি বড় ধরনের মানবপাচার প্রচেষ্টা নস্যাৎ করেছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে সেন্টমার্টিন্স দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় পরিচালিত অভিযানে অবৈধভাবে বিদেশ গমনের সময় ২৭৩ জন ব্যক্তি এবং একটি কাঠের বোট আটক করা হয়।

নৌবাহিনী সূত্র জানায়, সেন্টমার্টিন্স দ্বীপ থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। নৌবাহিনীর জাহাজ থামার সংকেত দিলে বোটটি তা অমান্য করে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে ধাওয়া চালিয়ে নৌবাহিনী বোটটি আটক করতে সক্ষম হয়।

আটককৃতদের মধ্যে দালালচক্রের ১০ জন সদস্যসহ মোট ২৭৩ জন রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দালালচক্রের সহায়তায় অবৈধভাবে মালয়েশিয়ায় গমনের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করেছিল।

নৌবাহিনীর সময়োচিত ও কার্যকর পদক্ষেপের ফলে একটি সম্ভাব্য ভয়াবহ মানবিক বিপর্যয় এবং বড় ধরনের মানবপাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, বোটটিতে নূন্যতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যা গভীর সমুদ্রে বড় দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি করতে পারত।

আটককৃত বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, সমুদ্রপথে চোরাচালান ও মানবপাচার রোধ, অবৈধ অনুপ্রবেশসহ সকল প্রকার অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বদা অঙ্গীকারবদ্ধ বলে জানানো হয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...