বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাউজানে যুবদল নেতা জানে আলম হত্যার নিন্দা গিয়াস কাদেরের

রাউজানে যুবদল নেতা জানে আলম শিকদার হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও রাউজান-রাঙ্গুনিয়ার সাবেক এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।

এক বিবৃতিতে তিনি বলেন, যুবদলের ত্যাগী ও নির্যাতিত নেতা জানে আলমকে পরিকল্পিতভাবে নির্মম হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের ‘বি’ টিমখ্যাত বিএনপি দাবিদার ব্যক্তির পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসীরা জড়িত বলে অভিযোগ করেন তিনি। গিয়াস কাদের চৌধুরী আরও বলেন, রাউজানে ধারাবাহিকভাবে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারের দাবি জানান। পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...