বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর বিএনপি তাদের নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করতে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। নগর বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী, মহানগরের সংসদীয় আসন ৮, ৯, ১০, ১১ এবং আংশিক ৫ ও ৪ নম্বর এলাকায় দলের নির্বাচনসংক্রান্ত কার্যক্রম সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করবে এই কমিটি।

দলীয় সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে ১০ জানুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে কমিটি কার্যকর করা হয় এবং এর মাধ্যমে নগর বিএনপির নির্বাচনী প্রস্তুতি শুরু হলো।

মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমানকে আহ্বায়ক করে ৬৩ সদস্যবিশিষ্ট এই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, সদস্যবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা অন্তর্ভুক্ত রয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে নগরজুড়ে প্রচারণা চালাবে। পাশাপাশি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, জনসংযোগ বৃদ্ধি, ভোটার সচেতনতা কার্যক্রম পরিচালনা এবং প্রতিটি নির্বাচনী এলাকায় সাংগঠনিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবে।

নগর বিএনপির নেতৃবৃন্দ মনে করছেন, এই কমিটি গঠনের মাধ্যমে দলের সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে এবং নির্বাচনী প্রস্তুতি নতুন গতি পাবে। দলের সদস্য, সমর্থক ও নগরবাসীর মধ্যে এ উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানান তারা।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...