বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফটিকছড়িতে জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. জামাল নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নাছির উদ্দীন নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে।

নিহত মো. জামাল (৪৫) একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত।

জানা গেছে, শনিবার রাতে শাহানগর দিঘিরপাড় এলাকায় হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে জামাল মারা যান। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।

লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, জামাল ও নাছিরকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলে জামাল নিহত ও নাছির আহত হন।

ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দিন ইমু বলেন, নিহত জামাল একসময় ছাত্রশিবিরের রাজনীতি করতেন। বর্তমানে তিনি জামায়াতের সক্রিয় কর্মী।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তবে কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে কারা জড়িত সে বিষয়ে এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...