বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম-১৬ আসনে এডভোকেট আরিফুল হক তায়েফের মনোনয়ন বৈধ

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

গত ৪ঠা জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা কিছু ত্রুটির কারণ দেখিয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে এডভোকেট আরিফুল হক তায়েফ গত ৭ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন, আগারগাঁও, ঢাকায় আপিল মামলা (নং-১৫৩/২৬) দায়ের করেন।

আজ রবিবার আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা করে প্রার্থিতা পুনর্বহাল করেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করে এডভোকেট আরিফুল হক তায়েফ বলেন, নির্বাচন কমিশনের এই ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করবে।

তিনি আরও বলেন, বাঁশখালীর জনগণের অধিকার ও ন্যায্য প্রত্যাশা পূরণে তিনি আগামীতেও আইনসম্মত ও গণতান্ত্রিক ধারায় কাজ করে যাবেন। এ সময় তিনি তাঁর সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...