বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

অ্যাডভোকেট আলিফ হত্যা মামলার চার্জগঠন ১৯ জানুয়ারি

আলোচিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। মামলার প্রথম দিনে নথিপত্র পর্যালোচনা শেষে চার্জগঠনের জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ২২ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। বিচারক এজলাসে উঠে একে একে আসামিদের নাম ধরে হাজিরা নিশ্চিত করেন। বিচারিক কার্যক্রমের প্রথম দিনে মামলার নথিপত্র পর্যালোচনা করা হয়। আদালত আগামী ১৯ জানুয়ারি উভয় পক্ষের শুনানি শেষে চার্জগঠনের দিন নির্ধারণ করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, নিরাপত্তাজনিত কারণে মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে এদিন আদালতে হাজির করা হয়নি। তবে বাকি ২২ জন আসামি উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, শুনানিকালে কয়েকজন আসামি আদালতের অনুমতি নিয়ে বক্তব্য রাখেন এবং নিজেদের পক্ষে আইনজীবী নিয়োগ ও নিরাপত্তা চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের আইনজীবী নিয়োগ এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন। প্রয়োজনে রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়ার কথাও আদালত উল্লেখ করেন।

বিচারকের বরাত দিয়ে সহকারী পাবলিক প্রসিকিউটর জানান, এই পর্যায়ে আদালত কাউকেই চূড়ান্ত আসামি হিসেবে বিবেচনা করছে না। অভিযোগ প্রমাণিত হলেই কেবল অভিযুক্তদের চূড়ান্ত আসামি হিসেবে গণ্য করা হবে।

উল্লেখ্য, শুনানিকালে আদালতের বাইরে আসামিদের স্বজন ও সংশ্লিষ্ট সম্প্রদায়ের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় আদালত চত্বরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং বিক্ষোভের দৃশ্যও দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...