বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচ সন্তানের মধ্যে দুই পুত্রের নাম ওসমান হাদী ও আবরার ফাহাদ

দীর্ঘ ১০ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় আশার আলো দেখালেন এনি আক্তার। তিন কন্যা ও দুই পুত্র, এই পাঁচ নবজাতকই ৩৭ দিনের নিবিড় চিকিৎসা শেষে সুস্থ হয়ে মঙ্গলবার পরিবারের সঙ্গে বাড়ি ফিরেছে।

গত ৮ ডিসেম্বর রাতে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে এনি আক্তার একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। জন্মের পরপরই ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে নবজাতকদের নগরের আরেকটি বেসরকারি হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ভর্তি করা হয়। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম ও নিবিড় পরিচর্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে পাঁচ শিশুই।

শিশুদের বাবা জানান, তাঁদের দুই পুত্র সন্তানের নাম রাখা হয়েছে ওসমান হাদী ও আবরার ফাহাদ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার অবস্থান এবং ন্যায়বিচারের আন্দোলনে আত্মত্যাগী ভূমিকার জন্য আলোচিত এই দুই তরুণের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতেই এমন নামকরণ করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক দশক ধরে সন্তান না হওয়ায় এনি আক্তার ও তাঁর স্বামীকে মানসিক ও সামাজিক নানা চাপের মুখোমুখি হতে হয়েছে। একের পর এক চিকিৎসক বদল, অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা করেও সন্তানের মুখ দেখার আশা পূরণ হচ্ছিল না। এমনকি একপর্যায়ে সংসার ভেঙে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়। তবে হতাশ না হয়ে তারা আল্লাহর ওপর ভরসা রেখে চিকিৎসা চালিয়ে যান।

চিকিৎসকরা জানান, একসঙ্গে পাঁচ শিশুর জন্ম যেমন বিরল ঘটনা, তেমনি তাদের সুস্থ করে তোলা ছিল বড় চ্যালেঞ্জ। সময়ের আগেই জন্ম নেওয়ায় শিশুদের শারীরিক অবস্থা ছিল ঝুঁকিপূর্ণ। তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসক-নার্সদের নিবিড় তত্ত্বাবধানে ধীরে ধীরে সংকট কাটিয়ে ওঠে তারা।

এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর পাঁচ সন্তানকে একসঙ্গে কোলে নিয়ে বাড়ি ফেরায় পরিবারজুড়ে আনন্দের বন্যা বইছে। প্রতিবেশী ও স্বজনরাও এ বিরল ঘটনায় খুশি প্রকাশ করেছেন এবং নবজাতকদের সুস্থ ভবিষ্যৎ কামনা করেছেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...